রাজশাহীর চারঘাটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

🗓 Tuesday, 20 July 2021

👁️ ১৪ বার দেখা হয়েছে

🗓 Tuesday, 20 July 2021

👁️ ১৪ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

 

রাজশাহীর চারঘাটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপির পক্ষ থেকে বিধবা, প্রতিবন্ধী ও ভ্যানচালকদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার চারঘাট উপজেলার মোক্তারপুর ট্রাফিক মোড়ে অবস্থিত ঈদগাহ চত্ত্বরে উপজেলা যুবলীগ সভাপতি কাজী মাহমুদুল হাসান মামুনের তত্ত্বাবধানে এ ঈদ উপহার সামগ্রী সমূহ বিতরণ করা হয়।

আমাদের চারঘাট প্রতিনিধি নজরুল ইসলাম বাচ্চু জানান, মহামারি করোনাকালীন সময়ে পিছিয়ে পরা স্থানীয় পাঁচ শতাধিক অসহায় গরীব, বিধবা, প্রতিবন্ধী ও ভ্যানচালকদের মাঝে ঈদ শুভেচ্ছা উপহার হিসেবে চাল, ডাল, চেল, চিনি, সেমাই ইত্যাদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপির পক্ষে উপজেলা যুবলীগ সভাপতি কাজী মাহমুদুল হাসান মামুন বিতরণ করেন।

এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যক্তিগত কর্মকর্তা জহির রায়হান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জনাব আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া বিল্পব, চারঘাট মডেল থানার ওসি মুহাম্মদ জাহাঙ্গীর আলম, উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক নাজমূল আলম, পৌর যুবলীগের সাধারন সম্পাদক নাজমূল হক,পৌর কৃষকলীগের সাধারন সম্পাদক সেলিম রেজাসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে ক্যান্সার রোগে আক্রান্ত সরদহ ইউনিয়নের ২নং ওর্য়াড যুবলীগ সভাপতি তজিমুদ্দিনের ছেলে রায়হান আলীর খোজখবর নেন এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পক্ষ থেকে নগদ ২০ হাজার টাকা প্রদান করেন যুবলীগ সভাপতি কাজী মাহমুদুল হাসান মামুন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর