রাজশাহীর হাসপাতালে স্বেচ্চাসেবী সংগঠন পিএস ডাবলু ও বেডো’র উদ্যোগে বাইপাপ মেশিন প্রদান

🗓 Thursday, 5 August 2021

👁️ ১৩ বার দেখা হয়েছে

🗓 Thursday, 5 August 2021

👁️ ১৩ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে…

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসার জন্য বাইপাপ মেশিন প্রদান করেছে স্বেচ্চাসেবী সংগঠন প্রফেশনাল সোসাল ওয়ার্কাস ফাউন্ডেশন ও বরেন্দ্র ইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন।

আজ বৃহস্পতিবার দুপুরে মেডিকেল কলেজ হাসপাতালের মিলনায়তনে এ মেশিন প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

এসময় প্রফেশনাল সোসাল ওয়ার্কাস ফাউন্ডেশনের সভাপতি ও সমাজসেবা অধিদফতরের অবসরপ্রাপ্ত উপপরিচালক মোজ্জাম্মেল হক, মো: মহসিন, প্রফেসর বাবু, প্রফেসর নাজিম উদ্দিন, মধু সূদন মৈত্র, মো: তপন, খাইরুল ইসলাম, আমিনুল হক, ইঞ্জিনিয়ার আতিকুল ইসলাম, পিয়ার বকস্, কামারুজ্জামান, রোটারিয়ান মান্নান খান, রোটারিয়ান আরিফ ও রোটারিয়ান অণুসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তাগণ বলেন, করোনা রোগীকে একই সঙ্গে অক্সিজেন দেয়া ও রোগীর কার্বন ডাইঅক্সাইড লান্স থেকে বের হতে সাহায্য করতে মেশিন বাইপাপ খুবই কার্যকর। এ ধরনের মেশিন সরবরাহের জন্য সমাজের সেচ্ছাসেবী মানবিক সংগঠনের পাশাপাশি সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে করোনা রোগীদের বিশেষভাবে কষ্ট লাঘব এবং জীবনরক্ষার্থে অনেক কার্যকর হবে বলে আশা করছেন।

 

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর