বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
রাজশাহী মহানগরীর দাশপুকুর সিটি বাইপাস এলাকায় জমি দখল করাকে কেন্দ্র করে জোড়া খুনের ঘটনায় ১২ জন আসামীকে গ্রেফতার করেছে রাজপাড়া থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, নিলয়, শাওন, নকীম, বিদ্যুৎ, স্বপ্নীল, মোহাম্মদ আলী, রাতুল, মিঠু, জামাল, রফিক, মামুন ও সম্রাট।
রাজপাড়া থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ জুন দুপুরে নগরীর রাজপাড়া থানার দাশপুকুর সিটি বাইপাস এলাকায় জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের দুই জন খুনসহ ৫জন আহত হয়। এ ঘটনার প্রেক্ষিতে উভয় পক্ষ রাজপাড়া থানায় অভিযোগ দায়ের করলে দুইটি হত্যা মামলা রুজু হয়।
মামলার পরপরই ঘটনাস্থলের সংগৃহিত ভিডিও ফুটেজ পর্যালোচনা এবং সোর্সের দেয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন সময় অভিযান পরিচালনা করে উভয় মামলার মোট ১২ জন আসামীকে গ্রেফতার করা হয়। এছাড়া অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, গত ৩০ জুন রাজশাহী মহানগরীর দাশপুকুর সিটি বাইপাস এলাকায় জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষে দুই পক্ষের দুজন নিহত ও পাঁচজন আহত হয়। নিহত দুজন হলেন নগরীর দাশপুকুর এলাকার সাজদার আলীর ছেলে শফিকুল ইসলাম এবং একই এলাকার গিয়াস উদ্দিনের ছেলে জয়নাল।