বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানীর উপস্থাপনায়…
রাজশাহীতে সফলভাবে অনুষ্ঠিত হলো “Arif Mart App Launching Event 2025”।
প্রযুক্তিনির্ভর এই আধুনিক অ্যাপটি ব্যবহারকারীদের জন্য একসাথে শপিং, মোবাইল রিচার্জ করে আয়, এবং এফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে আয় করার সুযোগ তৈরি করেছে। অ্যাপটি তৈরি করেছেন তরুণ উদ্যোক্তা এবং ডেভেলপার Arif, যিনি এই প্ল্যাটফর্মের CEO & Founder। ডিজিটাল মার্কেটপ্লেসে নতুন সম্ভাবনা তৈরি করার স্বপ্ন থেকেই তিনি Arif Mart App তৈরি করেন।
অ্যাপের মূল উদ্দেশ্য Arif Mart App এর মাধ্যমে ব্যবহারকারীরা পাবেন—অনলাইন শপিংয়ের সহজ ও দ্রুত সুবিধা, মোবাইল রিচার্জের মাধ্যমে তাৎক্ষণিক আয়ের সুযোগ, এফিলিয়েট সিস্টেমে লিংক শেয়ার করে আয় একটি নিরাপদ ও আধুনিক ডিজিটাল আর্নিং ইকোসিস্টেম, অ্যাপটির লক্ষ্য দেশের তরুণদের জন্য স্বল্প পুঁজিতে ঘরে বসেই আয়ের সুযোগ তৈরি করা। অনুষ্ঠানে বিভিন্ন খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
তাদের মধ্যে উল্লেখযোগ্য— Md. Ekram Hossain, President Elect, Rotary Padma Rajshahi. Mahbuba Ferdous Dina-Executive, Career Center, Varendra University. Kamruzzaman Shaown-Support Instructor, Interactive Cares. Noor Marjuk Khan-Deputy Manager, Brand & Strategy, Interactive Cares অতিথিবৃন্দ Arif Mart App-এর কার্যক্রম ও উদ্দেশ্যের প্রশংসা করেন এবং এটি তরুণ উদ্যোক্তাদের জন্য অনুপ্রেরণার একটি উজ্জ্বল উদাহরণ বলে মন্তব্য করেন।
অ্যাপটির Founder & CEO Arif বলেন, আমার লক্ষ্য ছিল একটি এমন অ্যাপ তৈরি করা, যেখানে সাধারণ ব্যবহারকারীরাও খুব সহজে নিজেদের দক্ষতা ছাড়াই আয় করতে পারবেন। শপিং, রিচার্জ ও অ্যাফিলিয়েট—তিনটি সুবিধা একত্রে এনে আমরা একটি পূর্ণাঙ্গ ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করেছি। ইভেন্টে Arif Mart App-এর ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। নিকট ভবিষ্যতে আরও কিছু নতুন ফিচার যোগ করা হবে, যার মাধ্যমে ব্যবহারকারীর আয়ের সুযোগ আরও বৃদ্ধি পাবে। অতিথিবৃন্দ অ্যাপের সাফল্য কামনা করেন এবং Arif-এর উদ্যোক্তা যাত্রাকে এগিয়ে নেওয়ার জন্য শুভেচ্ছা জানান।
Arif Mart App লঞ্চিং ইভেন্ট ২০২৫–এর মাধ্যমে রাজশাহীতে তরুণ উদ্যোক্তা Arif এক নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন। প্রযুক্তিনির্ভর এই অ্যাপ ভবিষ্যতে দেশের ডিজিটাল ইকোসিস্টেমে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হয়।