দেশব্যাপি অব্যাহত ধর্ষণের প্রতিবাদে রাজশাহীতে শিক্ষার্থীদের বিক্ষোভ

🗓 Tuesday, 6 October 2020

👁️ ২ বার দেখা হয়েছে

🗓 Tuesday, 6 October 2020

👁️ ২ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ

দেশব্যাপি অব্যাহত ধর্ষণ এবং নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে বিভাগীয় মহানগরী রাজশাহীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার মহানগরীর সাহেব বাজার জিরোপেয়েন্ট সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে রাজশাহী মহানগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, বিভিন্ন ছাত্র সংগঠন ও বিভিন্ন শ্রেণির পেশার মানুষজন উপস্থিত ছিলেন।
মানববন্ধনে নোয়াখালীতে বেগমগঞ্জে গৃহবধূকে আটকে রেখে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, সিলেটের এমসি কলেজে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে ধর্ষণ, তানোরের গির্জায় কিশোরীকে ধর্ষণের প্রতিবাদ জানানো হয়। অতিদ্রুত দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূূলক শাস্তির দাবি জানানো হয়।
বক্তাগণ বলেন, সারাদেশ জুড়ে নারী ও শিশুর ওপর যে নির্যাতন নেমে এসেছে তা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, নারীরা কোথাও নিরাপদ না। তাই সরকারের প্রতি আহ্বান অপরাধীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর