পলাতক চাঁপাইনবাবগঞ্জের ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থার দাবিতে মানববন্ধন

🗓 Tuesday, 3 June 2025

👁️ ৩ বার দেখা হয়েছে

🗓 Tuesday, 3 June 2025

👁️ ৩ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুননিচের ভিডিও লিংকে  অনিন্দীতার প্রতিবেদনে…

চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীদ রানা টিপুকে বরখাস্তসহ তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবিতে মানববন্ধন করেছেন সেবাবঞ্চিত নাগরিকরা।

গতকাল সোমবার দুপুরে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদ চত্বরে “ইউনিয়নবাসীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য আশরাফুল হক, রফিকুল ইসলাম, নাসির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তাগণ বলেন, শেখ হাসিনার পতনের দিন থেকেই পলাতক চারটি হত্যা মামলার আসামী শাহীদ রানা টিপু । গত ১০ মাস থেকে ইউপি চেয়ারম্যান না থাকায় বিভিন্ন নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন ইউনিয়নবাসী। এমনকি বিভিন্ন সরকারি সেবা না পেয়ে হয়রানীর শিকার হচ্ছেন তারা। দ্রুত সময়ের মধ্যে পলাতক ইউপি চেয়ারম্যানকে স্থায়ীভাবে বরখাস্তসহ কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর