মাদকদের সাথে সম্পৃক্ত পুলিশ সদস্য রাজশাহী রেঞ্জে থাকবে না: নবাগত ডিআইজি

🗓 Tuesday, 15 September 2020

👁️ ৪ বার দেখা হয়েছে

🗓 Tuesday, 15 September 2020

👁️ ৪ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন ভিডিও লিংকে:

মাদকদের সাথে সম্পৃক্ত কোনো সদস্য পুলিশ বাহিনীতে থাকবে না বলে মন্তব্য করেছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন।

আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী ডিআইজি রেঞ্জ অফিসের সম্মেলন কক্ষে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় সময় এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, সাংবাদিকদের মাধ্যমেই আমরা দেশের সব খবর মুহুর্তের মধ্যেই জানতে পারি। আর সেসব সংবাদ দেখেই আমরা কিছু আলোচিত ঘটনা’র তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে থাকি। তাই সাংবাদিকরা আমাদের বাহিরের কেউ নয়, তাদের সাথে নিয়েই রাজশাহী রেঞ্জে’র সকল কার্যক্রম সুষ্ঠু ভাবে পরিচালনার ঘোষণা দেন নবাগত ডিআইজি।

মত বিনিময় সভায় রাজশাহী রেঞ্জে’র অতিরিক্ত ডিআইজি পিএম মুজাহিদুল ইসলাম, রাজশাহী রেঞ্জ অফিসের পুলিশ সুপার আব্দুস সালাম, রাজশাহী জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ্, অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলমসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।#

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর