যেসব বিষয়ে কথা হলো, ট্রাম্প-পুতিন ফোনালাপে

🗓 Thursday, 20 March 2025

👁️ ২ বার দেখা হয়েছে

🗓 Thursday, 20 March 2025

👁️ ২ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার টেলিফোনে কথা বলেছেন এবং ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করেছেন।

ইউরোনিউজ জানিয়েছে, বহু প্রতীক্ষিত এই ফোনালাপের মূল বিষয় ছিলো- ইউক্রেনে যুদ্ধবিরতি। উভয় দেশের গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আলোচনাটি ইতিবাচকভাবেই এগিয়েছে। মঙ্গলবার হোয়াইট হাউস জানিয়েছে, ফোনালাপটি ‘ভালোভাবে চলেছে’।

দ্য সান জানায়, নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর স্থানীয় সময় বিকাল ৫টার দিকে ক্রেমলিনে পৌঁছান পুতিন। এরপর তিনি ট্রাম্পের সঙ্গে প্রায় দেড় ঘণ্টার ফোনালাপে অংশ নেন।

ব্লুমবার্গ-এর এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ফোনালাপে ট্রাম্প ইউক্রেনে ৩০ দিনের যুদ্ধবিরতির অনুরোধ জানালেও পুতিন তা প্রত্যাখ্যান করেন। তবে তিনি ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর ওপর হামলা সীমিত রাখার বিষয়ে সম্মতি দেন। অন্যদিকে ট্রাম্প তাদের এই ফোনালাপকে ‘গ্রেট’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ফোনালাপে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘খুব দৃঢ়’ এবং ‘শক্তিশালী’ অবস্থান নিয়েছেন।

ট্রাম্প ওয়াশিংটন এক্সামিনার-কে বলেন, ‘পুতিন খুব দৃঢ় ছিলেন, খুবই শক্তিশালী। যেমনটা তিনি সবসময় থাকেন। এটি একটি খুব ভালো ফোনালাপ ছিল। আমি তাকে খুব ভালোভাবে চিনি। আমি মনে করি, তিনি সত্যিই এই (ইউক্রেন সংঘাত) শেষ করতে চান’।

এর আগে ট্রাম্প সোমবার বলেছিলেন, ‘পুতিনের সঙ্গে আলোচনায় অনেক বিষয়ে একমত হওয়া গেছে, তবে এখনো অনেক কিছু বাকি’। তিনি জানান, আলোচনার মূল বিষয় হবে মস্কো ওয়াশিংটনের প্রস্তাবিত চুক্তি মেনে নেবে কি না।

ট্রাম্প সেদিন তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে নিশ্চিত করেন যে, তিনি ও পুতিন ৩০ দিনের অস্থায়ী যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা করবেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর