বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানী প্রতিবেদনে…
রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশা নিয়ন্ত্রণ কার্যক্রম ৬ষ্ঠ দিনের মতো পালন করেছেন।
আজ শনিবার দুপুরে মহানগরীর টিবি পুকুর এলাকায় মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি এ কর্মসূচির উদ্যোগ নেন। রাজশাহীতে সম্প্রতি মশার উপদ্রব বৃদ্ধি পাওয়ায় ও বিভিন্ন এলাকায় অপরিচ্ছন্ন ডোবা, নালা ও ড্রেন জনস্বাস্থ্য হুমকির মুখে ফেলছে। এ অবস্থায় রাজশাহী বিএনপির যুবদল নগরবাসীর সুরক্ষায় সচেতনতামূলক এ কার্যক্রম গ্রহণ করে।
কর্মসূচির অংশ হিসেবে এলাকার আবর্জনা অপসারণ, পুকুর ও ড্রেন পরিষ্কার এবং মশা নিধন স্প্রে প্রয়োগ করা হয়। যুবদল নেতাকর্মীরা বলেন, এটি একদিনের কাজ নয়; আগামী দিনগুলোতেও ধারাবাহিকভাবে রাজশাহীর বিভিন্ন ওয়ার্ডে এ কার্যক্রম চলবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ সাবেক সভাপতি ও রাজশাহি বিশ্ববিদ্যালয় আহ্বায়ক সদস্য আবির হাসান হিমেল, রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ শাখা ছাত্রদলের ছাত্রনেতা রাবা আল কায়েম সচ্ছ, মতিয়ার থানা ছাত্রদল নেতা, রকিবুজ্জামান শাহজাদা। এছাড়া আর উপস্থিত ছিলেন যুবদল নেতা লিওন, বাপ্পি, রবিন সহ আরো অনেকে।
স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, যুবদলের এ ধরনের কাজ একদিকে যেমন জনস্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ, অন্যদিকে এটি সমাজে দায়িত্ববোধ জাগিয়ে তোলে।
আয়োজকরা জানান, তারা এ কর্মসূচিকে শহরজুড়ে ছড়িয়ে দিতে চান, যাতে রাজশাহী আবারও পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরীতে পরিণত হয়।