রাজশাহী মহানগরীতে ৫টি পয়েন্টে টিসিবি’র পণ্য বিক্রয় চলছে

🗓 Tuesday, 15 September 2020

👁️ ৪ বার দেখা হয়েছে

🗓 Tuesday, 15 September 2020

👁️ ৪ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন ভিডিও লিংকে:

রাজশাহী মহানগরীতে বন্যা ও করোনার কারণে খোলাবাজারে পণ্য বিক্রিয় শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

গত রোববাব থেকে মহানগরের পাঁচটি পয়েন্টে নির্ধারিত ডিলারের মাধ্যমে খোলাবাজারে পিয়াজ, চিনি, মসুর ডাল ও সোয়াবিন তেল বিক্রি শুরু হয়েছে।

মহানগরীর ভুবনমোহন পার্ক, কোট স্টেশন মোড়, চিড়িয়াখানা, তালাইমারি, নওদাপাড়া এ পাঁচটি পয়েন্টে টিসিবির নির্ধারিত ডিলারদের মাধ্যমে প্রতিদিন বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিক্রয় করা হচ্ছে।

টিসিবির রাজশাহী কার্যালয়ের আঞ্চলিক প্রধান আব্দুল্লাহ আল মামুন জানান, গত রোববার থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। এবার প্রতি কেজি পিয়াজ ৩০টাকা, চিনি ৫০ টাকা, মসুর ডাল ৫০ টাকা ও প্রতি লিটার সোয়াবিন তেল ৮০ টাকায় ক্রয় করতে পারবেন একজন ভোক্তা। বাজার থেকে একজন ভোক্তা প্রতিদিন সর্বোচ্চ দুই কেজি পিয়াজ, দুই কেজি চিনি, দুই কেজি ডাল ও ৫লিটার তেল ক্রয় করতে পারবে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর