রাজশাহী সিটি কর্পোরেশনে হাম-রুবেলা ক্যাম্পেইন-২০২০ উপলক্ষ্যে সংবাদ সম্মেলন

🗓 Thursday, 10 December 2020

👁️ ৩০ বার দেখা হয়েছে

🗓 Thursday, 10 December 2020

👁️ ৩০ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ                       

 

রাজশাহী সিটি কর্পোরেশনে হাম-রুবেলা ক্যাম্পেইন-২০২০ উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে জনস্বাস্থ্য শাখার আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।কর্পোরেশনের স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ক স্থায়ী কমিটি’র সভাপতি নূরুজ্জামান টুকুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। সংবাদ সম্মেলনে রাজশাহীর সিভিল সার্জন ডাঃ এনামুল হক, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এএফএম আনজুম আরাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে মেয়র বলেন, হাম-রুবেলা টিকাদান কর্মসূচি একটি নিয়মিত কার্যক্রম। গত নয় বছর ধরে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) কার্যক্রমে রাজশাহী সবার চেয়ে এগিয়ে আছে। শিশুরা যেন সুস্থ্য জীবন-যাপন করতে পারে সেজন্য সরকারের গৃহীত এই কর্মসূচি আমরা যথাযথভাবে পালন করব।

আগামী ১২ ডিসেম্বর ২০২০ থেকে ২৪ জানুয়ারি ২০২১ খ্রি. পর্যন্ত এ টিকাদান কর্মসূচি পরিচালিত হবে। এবার মহানগরীর প্রতি ওয়ার্ডে ২টি করে কেন্দ্রে ৯ মাস থেকে ১০ বছরের কম বয়সী মোট ৭৫,৭৪০ জন শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে বলে জানানো হয়।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর