বিস্তারিত দেখুননিচের ভিডিও লিংকে অনিন্দীতার প্রতিবেদনে…
আগুনমুখোর তাপদাহে ও ভ্যাপসা গরমে রাজশাহীর জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। আর গত কয়েক দিন থেকে তীব্র তাপপ্রবাহ রাজশাহীসহ পুরো উত্তরাঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে।
রাজশাহী আবহাওয়া অফিস জানিয়েছে, আজ দুপুর ৩ টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০.৮ ডিগ্রী সেলসিয়াস। এ তাপমাত্রা এখন পর্যন্ত এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা হিসেবে রেকর্ড করা হয়েছে। তবে এ তাপমাত্রা আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৮.০ ডিগ্রী সেলসিয়াস। আরো কয়েকদিন এ তাপমাত্রা অব্যাহত থাকবে।
গতকাল (শনিবার) সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০.৭ ডিগ্রী সেলসিয়াস যা তীব্র তাপদাহ হিসেবে রেকর্ড করা হয়েছে। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৬.৫ ডিগ্রী সেলসিয়াস।
গত পরশু (শুক্রবার) রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০.০ ডিগ্রী সেলসিয়াস,সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৫.৮ ডিগ্রী সেলসিয়াস।
তাপমাত্রা বৃদ্ধির ফলে বিশেষ করে খেটে হাওয়া ও দিন মজুর শ্রেনীর মানুষেরা পড়েছেন বিপাকে। তাদের প্রতিদিনের আয় তুলায় কষ্ট সাধ্য হয়ে পড়েছে। এছাড়াও গরমের কারনে হাসপাতালে অন্যান্য সময়ের চেয়ে রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে গরমের কারনে এক সপ্তাহ থেকে ডায়ারিয়া, নিমোনিয়া, হাঁপানি, হিট স্টোকসহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে।##