বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে এস,এম, আব্দুল্লাহর প্রতিবেদনে…
৫ ই আগস্ট ছাত্র জনতার জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে রাজশাহীর তালাইমারির বিজয় ২৪ চত্বরে রাজশাহী জেলা জুলাই যোদ্ধা ও নাবিল গ্রুপের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা বেলাল হোসেন। পরবর্তীতে অনুষ্ঠানে উপস্থিত জুলাািযোদ্ধা ও আমন্ত্রিত অতিথিরা বক্তব্য রাখেন।
বক্তব্যে বক্তারা জুলাইয়ের আন্দোলনে আহত ও শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন। বক্তারা বলেন আমরা যে আশা নিয়ে এ আন্দোলন করেছি তার পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে। আমরা সবাই মিলে একত্রিত হয়ে এ আন্দোলন করেছি সুতরাং এখন আমরা একত্রিত হয়েই এদেশ গঠনে কাজ করবো ইন শা’ আল্লাহ।
তারা আরো বলেন জুলাইয়ে যারা আহত হয়েছে তাদের যদি আমরা যথাযথ সেবা দিতে না পারি তাহলে আমরা তাদের প্রতি চরম অকৃতজ্ঞ হয়ে যাবো। তাই আমরা সবসময় তাদের পাশে থাকবো। অনুষ্ঠানের শেষে আহত ও শহীদদের জন্যে দোয়া ও মোনাজাত করা করেন মাওলানা বেলাল হোসেন।