রাজশাহীতে মুক্তিযোদ্ধার উপর রামেক ইন্টার্নীদের হামলা প্রতিবাদে যা বললেন প্রফেসর রুহুল আমিন প্রামানিক

🗓 Saturday, 5 September 2020

👁️ ৭ বার দেখা হয়েছে

🗓 Saturday, 5 September 2020

👁️ ৭ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন ভিডিও লিংকে:

রাজশাহীতে বীর মুক্তিযোদ্ধা ইসহাক আলী ও তার সন্তান রফিকুল ইসলামের উপর ইন্টার্নী ডাক্তারদের ন্যাক্কারজনক হামলা ও অকথ্য নির্যাতনের প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুরে মহানগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে রাজশাহী জেলা ও মহানগর ইউনিট কমান্ড আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তাগণ বলেন, গত বুধবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) ইন্টর্নী চিকিৎসকরা মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানের উপর সন্ত্রাসী কায়দায় হামলা চালায়। এটা খুবই দুঃখজনক ঘটনা, যারা দেশ স্বাধীন করেছে তাদের উপর এ ধরনের হামলাও নির্যাতন মেনে নেয়া যায় না। এ হামলায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তা না হলে কঠোর আন্দোলনের ঘোষনা দেয়া হবে।
মানববন্ধনে মুক্তিযোদ্ধা শফিকুর রহমান রাজা, এ্যাডভোকেট মতিউর রহমান, প্রফেসর রুহুল আমিন প্রামানিক বক্তব্য রাখেন।
এসময় জেলা ও মহানগরীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর