রাজশাহীর আদিবাসী কিশোরীর ধর্ষণকারী ফাদারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

🗓 Sunday, 1 November 2020

👁️ ৫ বার দেখা হয়েছে

🗓 Sunday, 1 November 2020

👁️ ৫ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ

 

রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালায় গির্জায় আদিবাসী কিশোরীকে ৩ দিন আটকে রেখে ধর্ষণকারী ফাদারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার দুপুরে সাহেব বাজার জিরো পয়েন্টে এডাব রাজশাহী চ্যাপটার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে এডাব রাজশাহীর চ্যাপটার এর সাধারণ সম্পাদক রুপন কুমার দত্ত, রাজশাহীর মহিলা পরিষদের সভাপতি কল্পনা রায়, ডা: এফএমএ জাহিদসহ সংগঠণের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এসময় বক্তাগণ বলেন, আদিবাসী কিশোরীকে ধর্ষণকারী ফাদার প্রদীপ গ্যা গরীর সর্বোচ্চ বিচার ও তার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। এছাড়াও সারাদেশে যে সব ধর্ষণের ঘটনা ঘটছে তার তীব্র প্রতিবাদ জানানো হয়।

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর