রাজশাহীর তানোরে ক্ষুদ্র-নৃগোষ্ঠীর ১৫ পরিবার পেল প্রধানমন্ত্রীর দেওয়া ঘর

🗓 Tuesday, 1 December 2020

👁️ ৪ বার দেখা হয়েছে

🗓 Tuesday, 1 December 2020

👁️ ৪ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ         

 

রাজশাহীর তানোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বীর মুক্তিযোদ্ধাসহ ১৫ অসহায় পরিবারকে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আধাপাকা ১৫টি ঘর।

ঘরের চাবি হস্তান্তর উপলক্ষ্যে গতকাল সোমবার মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয় চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতোর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসাবে রাজশাহী-১ আসনের সাংসদ আলহাজ¦ ওমর ফারুক চৌধুরী ওই ১৫ পরিবারের সদস্যদের হাতে ঘরের চাবি তুলে দেন ।

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) স্বীকৃতি প্রামাণিক ও তানোর থানার অফিসার ইনর্চাজ রাকিবুল হাসান প্রমুখ ।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর