রাজশাহীর দুর্গাপুরে সড়ক দুর্ঘটনায় পেঁয়াজ ব্যবসায়ীর মৃত্য

🗓 Wednesday, 28 October 2020

👁️ ৩ বার দেখা হয়েছে

🗓 Wednesday, 28 October 2020

👁️ ৩ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ

রাজশাহীর দুর্গাপুরে মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আব্দুস সালাম নামের এক ব্যবসায়ী নিহত হয়েছে।
আজ বুধবার সকালে দুর্গাপুর উপজেলার তাহেরপুর রোডে এ ঘটনা ঘটে। নিহত আব্দুস সালাম পুঠিয়া উপজেলার তেলিপাড়া গ্রামের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খুরশিদা বানু কনা জানান, আজ সকালে দুর্গাপুর থেকে তাহেরপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন ব্যবসায়ী আব্দুস সালাম। এ সময় দুর্গাপুর উপজেলার কিসমত গণকৈড় ইউনিয়ন পরিষদ সংলগ্ন রাস্তায় বিপরীত দিক থেকে আসা পান বোঝাই একটি পিকআপ ভ্যানের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সে ঘটনাস্থলে গুরুতর আহত হয়।
পরে খবর পেয়ে পুলিশ ও দুর্গাপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে থেকে আহত অবস্থায় আব্দুস সালামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে তাঁর স্বাস্থ্যের অবনতি দেখা দিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির জন্য রেফার্ড করে।
পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর