বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ
রাজশাহীর বেসরকারি শাহ মখদুম মেডিক্যাল কলেজ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যার দিকে এ হামলার ঘটনার পর রাতেই পঞ্চম বর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান বাদী হয়ে কলেজের এমডিসহ ৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ১০ জনকে আসামি করা মামলা করেন। এদিকে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ৭ সদস্যের দল পরিদর্শন করেছেন। আগামি ১ মাসের মধ্যে প্রতিবেদন স্বাস্থ্য মন্ত্রাণালয়ে জমা দেয়া হবে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় শিক্ষার্থীরা কলেজে শীতের পোশাক আনতে গেলে তাদের ওপর হামলা করে কলেজের এমডি স্বাধীনের ভাইসহ বহিরাগত ক্যাডাররা। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। তাদের মধ্যে কয়েকজন ছাত্রীও রয়েছেন। রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিক্ষার্থীদের অভিযোগ, বহিরাগত ডেকে নিয়ে মেডিক্যাল কলেজের ব্যবস্থপনা পরিচালক মনিরুজ্জামান স্বাধীন এ হামলা করে নিয়েছেন।
অভিভাবকদেও দাবি দ্রুত সরকার যেন আমার সন্তানদের মাইগ্রেশন করার ব্যবস্থা করে। আর এঘটনায় সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়।
এদিকে, বিএমএন্ডডিসি’র বোর্ড সদস্য অধ্যাপক ডা: শারফুদ্দিন আহম্মেদ পরিদর্শন সময় জানান, পরিদর্শনে এসে কিছু তথ্য পেয়েছি আর কিছু তথ্য পাই নাই। আগামি ১ মাসের মধ্যে প্রতিবেদন জমা দেয়া হবে। তবে শিক্ষার্থীদের যাতে ক্ষতি না হয় সেদিকে লক্ষ রেখেই প্রতিবেদন জমা দেয়া হবে