রাবি শিক্ষার্থী সায়েমা হত্যার বিচার দাবিতে তৃতীয় দিনের মতো শিক্ষার্থীদের আন্দোলন

🗓 Tuesday, 28 October 2025

👁️ ১৫ বার দেখা হয়েছে

🗓 Tuesday, 28 October 2025

👁️ ১৫ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানী প্রতিবেদনে…

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সায়েমা হত্যার বিচার দাবিতে তৃতীয় দিনের মতো আন্দোলন করেছে সাধারন শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার সকালে ভিসি বাসভবনের সামনে প্যারিস রোডে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
এ সময় তারা শ্লোগান দেন “তুমি কে আমি কে, সায়মা সায়মা”, “আমার বোন মরলো কেন, প্রশাসন জবাব দে”, “প্রশাসন তুমি বলো, একটি লাশের দাম কত”, “পানিতে ডুবে বোন মরে, প্রশাসন কি করে।” মৃত শিক্ষার্থীর নাম সায়মা হোসেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের এবং মন্নুজান হলের আবাসিক শিক্ষার্থী। তার বাড়ি কুষ্টিয়া জেলায়।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, প্রশাসনের অবহেলা ও নিরাপত্তা ঘাটতির কারণেই এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। তারা চার দফা দাবি পুনর্ব্যক্ত করেন। সায়েমা হত্যার দ্রুত বিচার, নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করা, দায়িত্বহীন প্রশাসনিক কর্মকর্তাদের জবাবদিহি এবং চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন।
এর আগে সোমবার শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন তারা।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর