সাপ্তাহিক ছুটি ও মানবিক আচরণ চান গৃহকর্মীরা :রাজশাহীতে জনসংলাপ

🗓 Wednesday, 28 May 2025

👁️ ৩ বার দেখা হয়েছে

🗓 Wednesday, 28 May 2025

👁️ ৩ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানী প্রতিবেদনে…

“টেকসই ও ন্যায় ভিত্তিক শহরে গৃহকর্মীসহ সব শ্রমিকের জন্য পরিবেশ হোক নিরাপদ, অধিকার হোক নিশ্চিত” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে রাজশাহী‘ মহানগরীতে গৃহকর্মীদের অবদান ও সমস্যার সমাধানের উপায় শীর্ষক জনসংলাপ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকালে মহানগরীর একটি রোস্তরাঁয় বারসিক এর আয়োজনে এ জনসংলাপ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রাজশাহী নগরীর গৃহকর্মীদের অবদান, সমস্যা ও সমাধানে নীতি গবেষণা” শীর্ষক একটি গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন ‘বারসিক’ রিসার্চ এন্ড পলিসি এডভোকেসি অফিসার আমরীন বিনতে আজাদ।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, চলতি বছরের মার্চ থেকে মে মাস পর্যন্ত শহরে পরিচালিত একটি গবেষণায় দেখা যায়, রাজশাহীতে এখনো ১১ শতাংশ গৃহকর্মীর বয়স ১৫ বছরের নিচে। গৃহকর্মীদের ৪০ শতাংশই নিরক্ষর। মাসে ২ হাজার টাকার কম বেতন পান ২৫ শতাংশ গৃহকর্মী। আর ৪ হাজার টাকার বেশি বেতন পান মাত্র ১০ শতাংশ গৃহকর্মী। গবেষণা প্রতিবেদনে শিশু শ্রম বন্ধ, বেতন কেটে না নিয়ে সাপ্তাহিক ছুটি নিশ্চিত করা এবং গৃহকর্মীদের জন্য স্বাস্থ্যসুবিধা নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে।

জনসংলাপে রাজশাহীর যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক নীলা ইয়াসমীন, রাজশাহীর কর্মজীবী মহিলা হোস্টেলের সুপার ফেরদৌস রাবিয়া, রাজশাহী শহর সমাজসেবা কার্যালয়ের অফিসার আব্দুুল আমিন, বাংলাদেশ সংবাদ সংস্থার বিশেষ সংবাদ দাতা আয়নাল হক উপস্থিত ছিলেন। সংলাপ পরিচালনা করেন বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী শহিদুল ইসলাম।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর