সারাদেশে ধর্ষণ সহ আইনশৃঙ্খলার চরম অবনতির প্রতিবাদে রাবির নারী খেলোয়াড়দের মানববন্ধন

🗓 Saturday, 1 March 2025

👁️ ৪ বার দেখা হয়েছে

🗓 Saturday, 1 March 2025

👁️ ৪ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

দেশব্যাপী অব্যাহত ধর্ষণ সহ আইনশৃঙ্খলার চরম অবনতির প্রতিবাদে রাবির নারী খেলোয়াড়দের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বেলা সাড়ে ১০ টায় রাবির প্রধান গেটের সামনে সারাদেশে আইনশৃঙ্খলার চরম অবনতি সহ খুন, ধর্ষণ, ডাকাতি, ছিনতাইয়ের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নারী খেলোয়াড়দের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ছাত্রীরা জানান, ধর্ষণ ও শ্লীলতাহানির যে সব ঘটনা গণমাধ্যমে প্রকাশ পাচ্ছে দেশে তার চাইতে বেশি ঘটনা ঘটছে। অনেকে ভয়ে মুখ খুলছেন না। এমন অবস্থায় তারা আইনশৃঙ্খলা বাহিনীকে তাদের দায়িত্ব সঠিক ভাবে পালন করার পাশাপাশি সাধারণ জনগণকে ঐব্যবদ্ধ হবার আহ্বান জানান।

দেশে গণতন্ত্র বাস্তবায়নে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিয়ে জনগণের ভোটে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হসান্তরের দাবি জানান তারা।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর